ইরান-ওমান আলোচনায় ‘এক-দুইটি বিষয়’ অমীমাংসিত, শিগগিরই চুক্তির আশা
ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় মাত্র ‘এক বা দুটি বিষয়’ এখনো সমাধান হয়নি বলে জানিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া তথ্যে ওই সূত্র বলেছে, এসব বিষয় ‘খুব জটিল বলে মনে হচ্ছে না।
ইরানি ওই কর্মকর্তা বলেন, ‘অন্য কোনো পক্ষের ক্ষতিকর হস্তক্ষেপ না হলে আজ বা আগামীকালের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।’
তিনি আরো জানান, ইরান ও ওমানের মধ্যকার মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়নি। প্রণালি বন্ধ বা পুনরায় চালু করার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপের ওপর, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ইসলামাবাদ সফরের কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানান ওই কূটনৈতিক সূত্র। তবে কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতির ওপর নির্ভর করে পরবর্তী সময়ে এমন সফরের আয়োজন করা হতে পারে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


