ইরানের হামলায় তেল আবিবে বিস্ফোরণ, আকাশে ধোঁয়া

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের হামলায় তেল আবিবে বিস্ফোরণ, আকাশে ধোঁয়া

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এর আগে ইসরাইলি সেনাবাহিনী ইরানের ছোঁড়া নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং জানিয়েছিল যে "প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে”।

ইসরাইলি বিভিন্ন শহরে সাইরেনও বাজানো হচ্ছিলো যার মাঝে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিজ্ঞাপন

ইসরাইলের উপর আজ দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হলো। এর এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল যে তারা বেয়ারশেবা এবং তেল আভিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে।

ইসরাইলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা পৃথক এক বার্তায় জানিয়েছে, ইসরাইলের দিকে ‘গুলিবর্ষণের’ পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে আহত তিনজনকে তারা চিকিৎসা দিচ্ছেন।

তবে দেশের কোন এলাকায় এই ঘটনা ঘটেছে তা তারা উল্লেখ করেনি।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...