জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে পরিচালিত হামলার জবাবে ইরানে ‘খুবই শক্ত’ আঘাত হানার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি স্পষ্ট কণ্ঠে বলেছেন, ‘এবার আমাদের পালা।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ছুড়ে মারা ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ‘ভূপাতিত’ করেছে। হামলা প্রতিহত করা সম্ভব হলেও এর জবাব না দিয়ে ছাড়বে না ওয়াশিংটন। ফলে ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত।
ট্রাম্প বলেন, আঘাত ঠেকিয়ে দেওয়া হলেও মার্কিন শক্তির উপযুক্ত জবাব পাবে তেহরান। এ হামলা ব্যর্থ হলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

