নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি
নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি। ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তার ব্যাংকঋণ পরিশোধে স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিজ হাতে নিহত কর্মকর্তার স্ত্রীর কাছে চেকটি হস্তান্তর করেন। এই অর্থ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে প্রয়াত আলাউদ্দিনের বকেয়া ঋণ পরিশোধে ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

গত ৫ জুলাই ২০২৬ চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মোহাম্মদ আলাউদ্দিন। তার মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল।

চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত কর্মকর্তার বাবা ও ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন। মহাপরিচালক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বিধি অনুযায়ী প্রাপ্য সব সুবিধা দ্রুত নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকবে বাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন