জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে দেখা গেছে, ইসরাইলিরা চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে।
তবে জরিপে একই সঙ্গে এ-ও উঠে এসেছে, দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সম্ভাব্য যুদ্ধবিরতির বিরোধিতা করছে।
জরিপকারীরা জানিয়েছেন, গত ৯ ও ১০ এপ্রিল তারা ১ হাজার ৩১২ জন ইসরাইলির সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে ১ হাজার ৮৪ জন ইহুদি ও ২২৮ জন আরব।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরান বা লেবাননের হিজবুল্লাহ— কোনোটিই এখনো গুরুতরভাবে দুর্বল হয়নি।
প্রায় ৩৯ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, তেহরানের ওপর হামলা অব্যাহত রাখা উচিত, আর ৪১ দশমিক ৪ শতাংশ মনে করেন যুদ্ধবিরতি মেনে চলা উচিত।
নিজেদের বর্তমান অনুভূতি সম্পর্কে জানতে চাইলে এক-তৃতীয়াংশ উত্তরদাতা ‘হতাশা’ শব্দটি বেছে নিয়েছেন। এর পরেই রয়েছে ‘বিভ্রান্তি’ ও ‘রাগ’। ‘আশা’ ছিল চতুর্থ স্থানে।
সূত্র : আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

