প্রতিপক্ষকে আগে নতি স্বীকার করাতে চাইছে ইরান-যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

প্রতিপক্ষকে আগে নতি স্বীকার করাতে চাইছে ইরান-যুক্তরাষ্ট্র: বিশ্লেষক
ছবি: সংগৃহীত।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সিনা আজোদির মতে, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই কৌশলগতভাবে প্রতিপক্ষকে আগে নতি স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করছে।

আল জাজিরাকে তিনি বলেন, দুই পক্ষের লক্ষ্য পরস্পর-সম্পর্কিত। উত্তেজনা বাড়িয়ে প্রত্যেকেই চাইছে, অন্য পক্ষ আগে পিছিয়ে যাক এবং তাদের দাবির কাছে নতি স্বীকার করুক।

বিজ্ঞাপন

আজোদি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে এনে ওয়াশিংটনের শর্তগুলো মেনে নিতে বাধ্য করা।

অন্যদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে এবং দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, দ্বিতীয় লক্ষ্য হলো উভয় পক্ষই দেখাতে চায় যে তারা নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসছে না। বরং তারা অবস্থান আরও কঠোর করছে, যাতে শেষ পর্যন্ত প্রতিপক্ষই ছাড় দিতে বাধ্য হয়।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন