বাহরাইনে গ্রেফতার ৪১, সংহতি জানাল সিরিয়া

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বাহরাইনে গ্রেফতার ৪১, সংহতি জানাল সিরিয়া
ফাইল ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতারের ঘটনায় বাহরাইনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে সিরিয়া সরকার।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে জানানো হয়েছে, বাহরাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় মানামাকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে সিরিয়া।

বিজ্ঞাপন

গত শনিবার বাহরাইন আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত ৪১ জনকে গ্রেফতারের ঘোষণা দেয়। এর আগে মিসর ও কুয়েতও বাহরাইনের প্রতি একই ধরনের সমর্থন ও সংহতি প্রকাশ করেছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন