আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাগদাদ বিমানবন্দরের কাছে আবারো ড্রোন ভূপাতিত

আমার দেশ অনলাইন

বাগদাদ বিমানবন্দরের কাছে আবারো ড্রোন ভূপাতিত
ছবি: সংগৃহীত।

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েক ঘণ্টা আগেই একই স্থাপনাকে লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি-কে এক ইরাকি কর্মকর্তা জানান, ‘বাগদাদ বিমানবন্দরের কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’

বাগদাদের আরেকটি নিরাপত্তা সূত্রও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক স্থাপনা রয়েছে। অতীতে এখানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনারাও অবস্থান করত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের ড্রোন হামলার ঘটনা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন