হরমুজ প্রণালি বন্ধই আছে, জানাল ইরান

হরমুজ প্রণালি বন্ধই আছে, জানাল ইরান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এ পথে যেকোনো ধরনের নৌযান চলাচল কেবল আইআরজিসির নৌবাহিনীর সমন্বয় ও অনুমতির ভিত্তিতেই সম্ভব হবে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মিথ্যা দাবি করে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌযান চলাচল অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এসকর্টের মাধ্যমে শিপিং কোম্পানিগুলো কোনো সমস্যা ছাড়াই প্রণালিটি অতিক্রম করতে পারছে।

বিবৃতিতে আরো বলা হয়, বাস্তবে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং যেকোনো ধরনের যাতায়াত কেবল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব হবে।

এদিকে, পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল সম্ভব নয়।

সংস্থাটি আরো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে জমা পড়া সব আবেদন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলের অনুমতি দেওয়া হবে।

সূত্র: প্রেসটিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন