আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়াবে না জার্মানি: চ্যান্সেলর

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়াবে না জার্মানি: চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান যুদ্ধের মধ্যে সরাসরি কোনো ভূমিকা নেবে না জার্মানি, এমনটাই জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মারৎস বলেন, সংঘাত চলাকালে জার্মানি কোনো পদক্ষেপ নেবে না। তিনি স্পষ্ট করে জানান, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বার্লিনের সম্পৃক্ত হওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, “যখন পর্যন্ত গোলাগুলি বন্ধ না হবে, আমরা তখন পর্যন্ত কোনোভাবে সম্পৃক্ত হতে পারব না। পরিস্থিতি শান্ত হলে আমরা অনেক কিছু করতে পারি, যেমন সমুদ্রপথ চালু রাখা এবং তা নিরাপদ রাখা।”

মের্জ আরো জানান, চলমান সংঘর্ষের সময় জার্মানি এ ধরনের কার্যক্রমে অংশ নেবে না। তবে যুদ্ধ শেষ হলে তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ইরানকে কেন্দ্র করে চলমান এই যুদ্ধের প্রভাব মোকাবিলায় ইউরোপ যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহায়তা করছে না। যদিও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ এই যুদ্ধকে অবৈধ বলে মনে করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...