ভারত মহাসাগরে ইরান থেকে তেল পরিবহনকারী একটি ‘রাষ্ট্রহীন’ বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।
গত বুধবার রাতে ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামের ওই জাহাজটিতে তল্লাশি চালিয়ে সেটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। মার্কিন যুদ্ধ বিভাগ (ডিপার্টমেন্ট অব ওয়ার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করছিল এবং এটি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের (ইউএসআইনডোপাকম) আওতাধীন এলাকায় অবস্থান করছিল। আন্তর্জাতিক পানিসীমায় অবৈধ নেটওয়ার্ক ও ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলোর চলাচল বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন যুদ্ধ বিভাগ আরো জানিয়েছে, ‘আন্তর্জাতিক পানিসীমাকে কোনো নিষিদ্ধ পক্ষ ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে না। সমুদ্রপথে এ ধরনের অবৈধ তৎপরতা ও জাহাজগুলোর চলাচলের স্বাধীনতা খর্ব করতে বিশ্বব্যাপী অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’
মূলত ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার অংশ হিসেবেই মার্কিন বাহিনী এই তল্লাশি ও আটকের কার্যক্রম পরিচালনা করেছে।
সূত্র: আল-জাজিরাি
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

