দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা জোরদার, চলছে উচ্ছেদ অভিযান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা জোরদার, চলছে উচ্ছেদ অভিযান
ফাইল ছবি (সংগৃহীত)

দক্ষিণ লেবাননে আবারো সামরিক তৎপরতা জোরদার করেছে ইসরাইল। সীমান্তবর্তী অন্তত নয়টি শহর ও গ্রামে বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর সেখানে নতুন করে বিমান হামলা ও ভবন ধ্বংসের অভিযান চালানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী তথাকথিত ‘ইয়েলো জোন’ এলাকায় সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) ভেতর পর্যন্ত অভিযান পরিচালনা করছে। এ সময় বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যুদ্ধবিরতি বা ‘সিজফায়ার’ চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চললেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। লেবানন সরকার আন্তর্জাতিক মহলের কাছে দক্ষিণাঞ্চলের পুনর্গঠনে সহায়তা, আটক ব্যক্তিদের মুক্তি এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় ধারাবাহিক হামলা ও উচ্ছেদ কার্যক্রম চলতে থাকলে যুদ্ধবিরতি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। এতে অঞ্চলজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও বাড়ছে।

এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিট্টো জানিয়েছেন, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন