নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : বিবিসি

নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইআরএনএ বাঘাইকে উদ্ধৃত করে বলেছে, ইরান তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে ‘প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থাত’ গ্রহণ করবে।

গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেন। তখন তিনি মন্তব্য করেন, ইরানের সরকার ‘বাজেভাবে বিভক্ত।’

ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা আছে কি না এ প্রসঙ্গে বাঘাই বলেন, ‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হলো কূটনীতি। যখনই আমরা মনে করবো কূটনীতি প্রয়োগের প্রয়োজন আছে এবং তার জন্য যথোপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তখন আমরা পদক্ষেপ নেবো।’

সূত্র : বিবিসি বাংলা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...