আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন যুদ্ধজাহাজ সমুদ্রে ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি খামেনির

আমার দেশ অনলাইন

মার্কিন যুদ্ধজাহাজ সমুদ্রে ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি খামেনির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রকে কখনই নির্মূল করতে পারবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজ যতই শক্তিশালী হোক, তাকে সমুদ্রে ডুবিয়ে দেয়া যেতে পারে। খবর বার্তা সংস্থা মেহেরের।

১৯৭৮ সালের তাবরিজে গণঅভ্যুত্থানের বার্ষিকীর প্রাক্কালে মঙ্গলবার পূর্ব আজারবাইজান প্রদেশের হাজার হাজার মানুষ খামেনির সঙ্গে দেখা করেন।

বিজ্ঞাপন

জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সর্বোচ্চ নেতা বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) বলে যে আমাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কখনো কখনো এত জোরে আঘাত পেতে পারে যে এটি আর দাঁড়াতে পারে না।’

খামেনি বলেন, ‘যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক জিনিস হল সেই অস্ত্র যা এটিকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সাম্প্রতিক এক বক্তব্যে বলেন, ‘৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে নির্মূল করতে পারেনি; এটি একটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি, আপনিও (ট্রাম্প) এটা করতে পারবেন না।’

যুক্তরাষ্ট্র ইরানি জাতির ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, ইরানি জাতি জানে কী করতে হবে। আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ ইরানের পারমাণবিক কর্মসূচির অধিকার আন্তর্জাতিক কাঠামোর অধীনে স্বীকৃত। তিনি বলেন, এই অধিকার খর্ব করার চেষ্টা অযৌক্তিক।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...