ফের হরমুজ প্রণালি ‘বন্ধের’ ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

ফের হরমুজ প্রণালি ‘বন্ধের’ ঘোষণা ইরানের

ইরান আবারও হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালির পরিস্থিতি ‘পূর্বের অবস্থায়’ ফিরে গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরনার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, আইআরজিসি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি এখন সশস্ত্র বাহিনীর ‘কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে’ রয়েছে এবং কৌশলগত এই জলপথে চলাচল আগের মতো সীমাবদ্ধ করা হয়েছে।

আইআরজিসি আরও সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার না করা পর্যন্ত প্রণালির ওপর এই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন