সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের
আল জাজিরা

সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে মারিব প্রদেশে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয় বলে জানান তিনি।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে নৃশংস আগ্রাসনের মুখে ইয়েমেনের সশস্ত্র বাহিনী—আল্লাহর সাহায্য ও অনুগ্রহে—মারিব প্রদেশের আকাশসীমায় সামরিক তৎপরতা চালানোর সময় একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরো দাবি করেন, দেশীয়ভাবে তৈরি একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।

এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে হুথি বাহিনী ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন