হরমুজ ইস্যুতে যাদের নিষেধাজ্ঞা দিল ইইউ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ ইস্যুতে যাদের নিষেধাজ্ঞা দিল ইইউ
ছবি: এনডিটিভি

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করার অভিযোগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ইউনিট এবং দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হওয়া গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা হুমকির মুখে ফেলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এটি প্রথমবারের মতো, যখন নৌ চলাচলের স্বাধীনতা সীমিত করার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন ক্ষমতা ব্যবহার করে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন।

নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে আইআরজিসি নৌবাহিনীর হরমোজগান প্রাদেশিক কমান্ডকে। পাশাপাশি দুই ইরানি ব্যক্তি—মোহাম্মদ আকবরজাদেহ ও হামিদ হোসেইনির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইইউর তথ্যমতে, মোহাম্মদ আকবরজাদেহ আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিকবিষয়ক উপ-কমান্ডার। আর হামিদ হোসেইনি ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...