দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১, আহত ১১

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১, আহত ১১
ছবি: সংগৃহীত।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের তিবনিন শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি একটি কবরস্থানের নামাজের হলের ছাদ লক্ষ্য করে চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর আগে সংস্থাটি জানায়, তিবনিনে একটি ইসরাইলি ড্রোন হামলায় আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। হামলার কিছুক্ষণ আগেই ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হামলা চালানোর ঘোষণা দেয় এবং আল-মানসুরি গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে।

এদিকে এনএনএ আরও জানিয়েছে, লেবাননের কফরশুবা এলাকার উপকণ্ঠের বনাঞ্চলে ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে। তিবনিনে বিস্ফোরিত অবিস্ফোরিত ইসরাইলি অস্ত্রের কারণে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন