দক্ষিণ লেবাননে ভুল করে নিজেদেরই সরঞ্জাম ধ্বংস করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে একটি সরঞ্জাম দিকে ভুল করে একটি ইন্টারসেপ্টর ছোড়া হয়। পরে শনাক্ত করা হয়, সরঞ্জামটি আসলে ইসরাইলি বাহিনীর নিজেদের।
বাহিনী বলেছে, ঘটনায় কেউ আহত হয়নি। কোনো সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়নি। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মার্কিন মধ্যস্থতায় একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর দখল বজায় রয়েছে। একই সঙ্গে এলাকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

