লামায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন, ৫ ইটভাটা মালিককে জরিমানা

লামায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন, ৫ ইটভাটা মালিককে জরিমানা

পাহাড় কেটে পরিবেশ বিপন্ন করার দায়ে বান্দরবান জেলার লামা উপজেলার ৫টি ইটভাটা মালিককে ৩ লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার রাইম্যাখোলা এলাকার বিভিন্ন স্থানের ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়।

সূত্র জানায়, কোন রকম অনুমতি না নিয়ে উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৩০টির মত ইটভাটা গড়ে তোলা হয়। এসব ইটভাটার মালিকরা ইট তৈরির জন্য ভাটা সংলগ্ন পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত ডিবিএম, এমএমবি, এমবিআই, ইউবিএম ও এবিসি এ চারটি ইটভাটার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন বলেন, ভবিষ্যতে যারাই পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন