ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নতুন হামলা শুরু হয়েছে। এতে ইরানের মিসাইল লঞ্চারগুলোকে টার্গেট করা হচ্ছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে যে, তারা কেরমানশাহ এলাকায় মোতায়েন করা 'কৌশলগত' একটি 'উন্নত এসএ-৬৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা' লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
সামরিক বাহিনীটি আরো জানিয়েছে, 'আইডিএফ এই সময়ে ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে যাতে সরকারকে আঘাত করা যায় এবং ইসরাইলি হোম ফ্রন্টের হুমকি প্রতিহত করা যায়।'
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর পাল্টা হামলা হিসেবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়া শুরু করে তেহরান।
এখন পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ইরানের হামলার তথ্য শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন জায়গায় সরাসরি আঘাত হানছে মিসাইল ও ড্রোন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

