অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর একাধিক অভিযান

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর একাধিক অভিযান
ছবি: আল-জাজিরা

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর একাধিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা জোরাত আল-শামা, ওয়াদি আল-নিস এবং উম্ম সালমুনা গ্রামে আকস্মিক হানা দেয়। এ সময় তারা বেশ কিছু ফিলিস্তিনি বাড়িতে তল্লাশি চালায়।

বিজ্ঞাপন

পৃথক এক প্রতিবেদনে ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী রামাল্লার পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম ও শহরেও অভিযান পরিচালনা করেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, এসব অভিযানে টিয়ার শেল ও স্টান গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো হতাহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি বাহিনী নিয়মিতভাবে পশ্চিম তীরের ফিলিস্তিনি বসতিগুলোতে এমন অভিযান চালিয়ে থাকে। সাধারণত ‘ওয়ান্টেড’ ব্যক্তিদের খোঁজার অজুহাতে কোনো আগাম পরোয়ানা ছাড়াই এসব তল্লাশি চালানো হয়, যা প্রায়ই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের জন্ম দেয়।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন