অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি রাজপুত্রের মৃত্যু

অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি রাজপুত্রের  মৃত্যু
গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলে মারা যান সৌদি আরবের যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ (২৯) মারা গেছেন। ছবি: সংগৃহীত।

লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের ফলে সৌদি আরবের রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদ (২৯) মারা গেছেন। ময়নাতদন্ত ও সার্বিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে যুক্তরাজ্যের একটি আদালত নিশ্চিত করেছেন যে, ঘটনাটি কোনো আত্মহত্যা নয়, বরং একটি ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের বাথরুমের মেঝে থেকে যুবরাজের লাশ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মৃত্যুর আগের রাতে তিনি কক্ষে একাই ছিলেন।

টক্সিকোলজি প্রতিবেদনে তার শরীরে উচ্চ মাত্রায় অ্যালকোহলের পাশাপাশি পার্টি ড্রাগ জিএইচবি, গাঁজা, জ্যানাক্স ও অন্যান্য অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। এসব মাদক ও অ্যালকোহলের বিষাক্ত যৌথ প্রভাবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, সৌদি রাজপরিবারের সদস্য আবদুল্লাহ দীর্ঘদিন ধরে অ্যালকোহল ও মাদকের আসক্তিতে ভুগছিলেন এবং মৃত্যুর কিছুদিন আগেও লন্ডনের দুটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। আদালত স্পষ্ট করেছেন, মৃত্যুর পেছনে অন্য কারও সম্পৃক্ততা বা আত্মহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন