গাজাগামী ফ্লোটিলায় নির্যাতনে বেন-গভিরসহ ইসরাইলিদের বিরুদ্ধে মামলা

গাজাগামী ফ্লোটিলায় নির্যাতনে বেন-গভিরসহ ইসরাইলিদের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত।

ফরাসি রাজনৈতিক বিশ্লেষক ও অধিকারকর্মী থমাস গুয়েনোল জানিয়েছেন, ২০২৫ সালের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার সময় তাকে আটক ও নির্যাতনের অভিযোগে তিনি ফ্রান্সে একটি মামলা করেছেন। তিনি অভিযোগে জানান, এসব ইসরাইলি ব্যক্তিরা তাকে আটক করে নির্যাতন ও দুর্ব্যবহার করেছিলেন।

বিজ্ঞাপন

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুয়েনোল বলেন, ‘আমি আজ একটি অভিযোগ দায়ের করেছি... সেইসব ইসরাইলি ব্যক্তির বিরুদ্ধে—যাদের মধ্যে মন্ত্রী বেন গভিরও রয়েছেন—যারা গাজার উদ্দেশ্যে পরিচালিত ২০২৫ সালের ফ্লোটিলা অভিযানের সময় আমাকে অপহরণ ও নির্যাতন করেছিলেন।’

তিনি জানান, ফ্রান্সের মানবতাবিরোধী অপরাধ দমনে নিয়োজিত কেন্দ্রীয় দপ্তরে (সেন্ট্রাল অফিস ফর দ্য ফাইট এগেইনস্ট ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি) এই অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ গ্রহণকারী ফরাসি পুলিশ কর্মকর্তাদের ‘অসাধারণ পেশাদারিত্বের’ জন্য ধন্যবাদ জানান গুয়েনোল।

একই সঙ্গে তিনি বলেন, ‘আমি ২০২৫ ও ২০২৬ সালের ফ্লোটিলায় অংশ নেওয়া সব ফরাসি নাগরিককে একইভাবে অভিযোগ দায়ের করার আহ্বান জানাচ্ছি।’

গুয়েনোল ২০২৫ সালে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন। ফ্লোটিলাটি গাজার অবরোধের মধ্যে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল।

২০২৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার বিভিন্ন নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন