আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের পুলিশ সদরদপ্তর ও যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলের পুলিশ সদরদপ্তর ও যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত।

ইসরাইলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, রোববার সকালে শক্তিশালী ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এই হামলাগুলো তাদের সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

তবে ইরান এখনও নির্দিষ্ট করে জানায়নি হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলো ঠিক কোথায় অবস্থিত ছিল বা হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন