সিরিয়ায় ইসরাইলি বাহিনীর নতুন অনুপ্রবেশ

সিরিয়ায় ইসরাইলি বাহিনীর নতুন অনুপ্রবেশ
Syria

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে জানা গেছে, গত দুই দিনে সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের গ্রামীণ এলাকায় বেশ কয়েকবার অনুপ্রবেশ করেছে ইসরাইলি বাহিনী।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থাটি জানায়, পাঁচটি সামরিক যান আল-সামদানিয়াহ আল-শারকিয়াহ এলাকায় প্রবেশ করে। সেখানে ইসরাইলি সেনারা একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পথচারীদের তল্লাশি করে।

এছাড়া, আল-হামিদিয়াহ এলাকায় মোতায়েন থাকা ইসরাইলি সেনারা একটি মর্টার শেল এবং ধোঁয়াবোমা নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগের দিন সন্ধ্যায়, ড্রোন নজরদারির মধ্যে কুদনা বাঁধের কাছে ইসরাইলের ছয়টি সামরিক যান অগ্রসর হয় এবং পরে সেখান থেকে পিছু হটে।

সিরিয়া এই অভিযানগুলোর তীব্র নিন্দা জানিয়ে একে ১৯৭৪ সালের ‘সেনা প্রত্যাহার চুক্তি’র (Disengagement Agreement) স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। একই সঙ্গে, দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন