আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইসরাইলের
ফাইল ছবি

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের একাধিক ‘কমান্ড সেন্টার’ ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, শনিবার তারা বৈরুতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব কমান্ড সেন্টারে হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর বিশেষ ইউনিট রাদওয়ান ফোর্স।

ইসরাইলি বাহিনী আরও জানায়, দক্ষিণ লেবাননের আল-কাত্রানি এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরাইলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৮২৬ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

এই সংঘাত এখন ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং এতে বিভিন্ন দেশ ও সশস্ত্র গোষ্ঠী জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন