ইসরাইলের তেল আবিব শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় শহরটিতে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।
আর ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য, তারা হামলায় আহত ২১ জনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর পাল্টা হামলা হিসেবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়া শুরু করে তেহরান।
এখন পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ইরানের হামলার তথ্য শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন জায়গায় সরাসরি আঘাত হানছে মিসাইল ও ড্রোন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

