ইসরাইলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২,৫৫১

আমার দেশ অনলাইন

ইসরাইলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২,৫৫১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি হামলা অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৭২,৫৫১ জনে পৌঁছেছে, আর বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৭২,৫৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭২,২৭৪ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে দুজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে একটি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, ১১ অক্টোবরের ঘোষিত ‘যুদ্ধবিরতি’র পর থেকে এখন পর্যন্ত ৭৭৫ জন নিহত এবং ২,১৭১ জন আহত হয়েছেন। পাশাপাশি উদ্ধারকারী দলগুলো ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচ থেকে ৭৬১টি মৃতদেহ উদ্ধার করেছে।

চলমান হামলার কারণে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...