আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেহরানে ‘আমেরিকা-ইসরাইল নিপাত যাক’ স্লোগান

আমার দেশ অনলাইন

তেহরানে ‘আমেরিকা-ইসরাইল নিপাত যাক’ স্লোগান

রোববার ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশের জন্য তেহরানের রাজপথে জড়ো হতে শুরু করেছে সরকারপন্থি বিশাল জনতা।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের রেভল্যুশন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন।

বিজ্ঞাপন

শোকাতুর জনতাকে ইরানের পতাকা ওড়াতে, শোকগাঁথা গাইতে এবং খামেনির ছবি সংবলিত প্লাকার্ড হাতে মৌন মিছিল করতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যায়, হযরত ফাতিমা মাসুমেহ মাজার প্রাঙ্গণে উপস্থিত ইরানিরা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দিচ্ছিলেন।

খামেনির মৃত্যুতে তেহরান জুড়ে এক থমথমে এবং আবেগঘন পরিবেশ বিরাজ করছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন