যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলি হামলায় প্রতিদিন লেবাননে ১১ শিশু হতাহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলি হামলায় প্রতিদিন লেবাননে ১১ শিশু হতাহত

যুদ্ধবিরতির মাঝেও লেবাননে গত এক সপ্তাহে প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ১১ জন শিশু হতাহত করেছে ইসরাইল। ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা আরো বিস্তৃত করেছে তেলআবিব। শুক্রবার ইউনিসেফের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফের তথ্যমতে, গত সাত দিনে মোট ৭৭ শিশু নিহত বা আহত হয়েছে। এপ্রিলের যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫ শিশু নিহত এবং ২১২ শিশু আহত হয়েছে।

বিজ্ঞাপন

ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস এ হতাহতের ঘটনাকে “ভয়াবহ” বলে বর্ণনা করেছেন।

২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক হামলা চালায় ইসরাইল। নতুন করে অঞ্চলটির একটি বড় অংশকে “যুদ্ধক্ষেত্র” ঘোষণা করে সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ উপশহরের একটি ভবনেও হামলা চালায় ইসরাইল।

স্থল অভিযানেও দক্ষিণ লেবাননের আরও গভীরে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরাইলি বাহিনীর সমন্বিত বিমান ও স্থল অভিযান এমন সময়ে চলছে, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নিরাপত্তাবিষয়ক আলোচনার জন্য আজ শুক্রবার পেন্টাগনে ইসরাইল ও লেবাননের সামরিক প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে নতুন রাজনৈতিক আলোচনা শুরুরও পরিকল্পনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...