ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ছয়জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলা শুরুর পর কমপক্ষে ছয় মার্কিন সেনা নিহত হয়েছে ।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে মার্কিন সেন্টাল কমান্ড জানায় , "মার্কিন বাহিনী সম্প্রতি ইরানের প্রাথমিক হামলার সময় আঘাতপ্রাপ্ত একটি স্থাপনা থেকে দুই নিখোঁজ সেনার মরদেহ উদ্ধার করেছে"।
সেন্টকম আরও জানায়, "বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে। আত্মীয়দের অবহিত করার ২৪ ঘন্টা পর্যন্ত নিহতদের পরিচয় গোপন রাখা হচ্ছে।"
সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

