মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার খবরে তেলের দামে পতন

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার খবরে তেলের দামে পতন

এশিয়ার বাজার খোলার পর আন্তর্জাতিক তেলের দামে পতন লক্ষ করা গেছে। ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত শেষ হতে পারে—এমন আশাবাদ থেকেই বাজারে এই প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (০০:২১ GMT) পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ৯৪ ডলারের নিচে নেমে গেছে।

এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও সম্প্রতি তা কমে ১০০ ডলারের নিচে নেমেছে, তবে পুরো সপ্তাহে দাম ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সপ্তাহে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। এই সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগও বিনিয়োগকারীদের নজর কাড়ছে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন