ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত মার্কিন সামরিক বাহিনী ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

বিজ্ঞাপন

ট্রাম্প লিখেছেন, মার্কিন বাহিনী তেহরানের ইউরেনিয়াম মজুত এমনভাবে গুঁড়িয়ে দিয়েছে যে ‘রক্তপিপাসু ইরান’ এখন আর সেখানে পৌঁছাতে বা তা উদ্ধার করতে সক্ষম নয়।’

মূলত ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেওয়ার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে তার বার্তায় ইঙ্গিত পাওয়া যায়।

একই পোস্টে ট্রাম্প মার্কিন মূলধারার গণমাধ্যমেরও তীব্র সমালোচনা করেন। ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে মার্কিন সরকারের ভূমিকার সমালোচনা করায় তিনি সংবাদমাধ্যমগুলোকে ‘পুরোপুরি দুর্নীতিবাজ ও ভুয়া’ হিসেবে অভিহিত করেন। ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনার প্রস্তুতির মধ্যেই ট্রাম্পের এমন আক্রমণাত্মক মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন