ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মাদ কারামি বলেছেন, সম্ভাব্য কোনো ভুল হিসাব করে শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তার জবাব দিতে দেশটির বাহিনী ‘১০০ শতাংশ প্রস্তুত’ রয়েছে।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে কারামি এ কথা বলেন।
তিনি বলেন, শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাবের বিরুদ্ধে ইরান শক্ত হাতে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


