আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলার দাবি হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর সাম্প্রতিক সময়ে একাধিক হামলা চালানোর দাবি করেছে।

বিজ্ঞাপন

টেলিগ্রামে প্রকাশিত একাধিক বার্তায় হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা সেরঘায়া সমতল এলাকায় হেলিকপ্টার থেকে নামা ইসরাইলি সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

গোষ্ঠীটি আরও দাবি করেছে, সীমান্তবর্তী শহর ওদাইসেহর খাল্লাত আল-মাহাফির এলাকার দিকে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর ওপর তারা কামান ও মেশিনগান দিয়ে হামলা চালায়। এতে ইসরাইলি সেনারা পিছু হটতে বাধ্য হয় বলে জানানো হয়েছে।

এছাড়া আইতারৌন শহরের দিকে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর ওপরও কামান হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

তবে এসব হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...