এবারও মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

এবারও মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
ছবি: এএফপি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে টানা দ্বিতীয় বছর আব্বাসকে জাতিসংঘের বার্ষিক এই আয়োজনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। গত বছর সদস্যদেশগুলো ভিডিও সংযোগের মাধ্যমে তার অংশগ্রহণের অনুমোদন দিয়েছিল। পরে তিনি দূর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন।

এদিকে আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, এসব কর্মকর্তা ও সদস্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে তারা শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছেন।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এবারও আব্বাস সরাসরি সেখানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন