ইরানে সরকারি কর্তৃপক্ষের আরোপিত দেশব্যাপী ইন্টারনেট বন্ধের সময়সীমা ১১তম সপ্তাহে গড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, এই কঠোর সেন্সরশিপ ব্যবস্থা ইরানিদের দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে জ্ঞান, তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের ওপর এক অন্যরকম বাধা সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
দীর্ঘস্থায়ী ও কঠোরভাবে সীমিত ইন্টারনেট ব্যবস্থার কারণে দেশজুড়ে চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


