ইরানে মার্কিন-ইসরাইলের যৌথ হামলার ২০তম দিনে পড়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিভিন্ন দেশের প্রাণ হারানোদের পরিসংখ্যান তুলে ধরেছে আলজাজিরা।
ইরান: অন্তত ১৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত
লেবানন: ইসরাইলি আক্রমণে ৯৬৮ জনের প্রাণ ঝরেছে, যাদের মধ্যে শতাধিক শিশু রয়েছে
ইরাক: ৬০ জন নিহত, তারা মূলত ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদস্য
ইসরাইল: ১৭ জন নিহত, যাদের মধ্যে ১৫ জন সাধারণ মানুষ এবং ২ জন সৈনিক
যুক্তরাষ্ট্র: ১৩ জন নিহত; ৭ জন ইরানের বিরুদ্ধে অপারেশন চলাকালে, ৬ জন ইরাকে বিমান দুর্ঘটনায়
সংযুক্ত আরব আমিরাত: দুই সৈনিকসহ ৮ জন নিহত
কুয়েত: ৬ জন নিহত
ফিলিস্তিন: পশ্চিম তীরে ৩ নারী নিহত
সিরিয়া: ৪ জন নিহত
ওমান: ৩ জন নিহত
সৌদি আরব: ২ জন নিহত
বাহরাইন: ২ জন নিহত
ফ্রান্স: উত্তর ইরাকে ড্রোন হামলায় এক সেনা নিহত
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

