আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাহায্য না পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আগের মতো নেই, বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

সাহায্য না পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আগের মতো নেই, বললেন ট্রাম্প

ইরানে হামলায় সাহায্য না করায় মার্কিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম দ্য সানের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, আমি কখনো ভাবিনি যে আমি এমনটা দেখবো। প্রধানমন্ত্রী "সাহায্য করেছেন না। আমি কখনো ভাবিনি যে আমি যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাব।"

টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, "এটা খুবই দুঃখজনক যে সম্পর্কটি আগের মতো নেই।"

সোমবার, বৃটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেন, তার সরকার "আকাশ থেকে শাসনব্যবস্থা পরিবর্তনে বিশ্বাস করে না।"

এছাড়া, শুরুতে ইরানে আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। যদিও পরবর্তীতে ইরানি স্থাপনাগুলোতে "প্রতিরক্ষামূলক" হামলার জন্য তাদের ঘাঁটিগুলো খুলে দেয়া হয়।

ট্রাম্প দ্য সানকে আরো বলেন, "ফ্রান্স দুর্দান্ত। তারা সবাই দুর্দান্ত। যুক্তরাজ্য অন্যদের থেকে অনেক আলাদা।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...