আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে এ পর্যন্ত ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে এ পর্যন্ত ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানজুড়ে এ পর্যন্ত ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আজ রোববার এ তথ্য জানিয়েছে। খবর আল–জাজিরার।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, হামলায় চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয়, অ্যাম্বুলেন্স এবং ত্রাণ কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।

প্রসঙ্গত, জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক চুক্তির যুদ্ধ সংক্রান্ত কিছু নিয়মাবলী। যা প্রতিটি দেশেই মেনে চলে। কিন্তু ইরান-ইসরাইল যুদ্ধে তার ব্যতিক্রম হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...