আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

আমার দেশ অনলাইন

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড তুস্ক বলেছেন, তার দেশ ইরান যুদ্ধে অংশগ্রহণে কোনো সেনা পাঠাবে না।

একটি সরকারি বৈঠকের আগে তুস্ক বলেন, “পোল্যান্ড সরকার ‘ইরানে কোনো অভিযানে যাওয়ার পরিকল্পনা করছে না। এ বিষয়ে আমাদের মিত্রদের মনে কোনো সন্দেহ নেই।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত পোল্যান্ডের স্থল, বিমান ও নৌবাহিনীর জন্য প্রযোজ্য। ইউক্রেন সীমান্তের চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড বর্তমানে নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধিতেই বেশি মনোযোগ দিয়েছে।

সূত্র: রয়সার্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন