সৌদির জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইল’: পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সৌদির জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইল’: পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল

সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলাকে ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, রিয়াদে আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরুর ঠিক আগে এই হামলা চালানো হয়, যা পরিকল্পিতভাবে সময় নির্ধারণ করে করা হয়েছে বলে মনে করেন তিনি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী অভিমুখে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে ভয় সৃষ্টি করা এবং এ বার্তা দেওয়া যে ইরান তাদের কার্যক্রম থেকে সরে আসবে না।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা ভয় পাইনি। তবে ইরানের এমন আচরণ প্রমাণ করে যে তারা কোনোভাবেই বিশ্বাসযোগ্য অংশীদার হতে পারে না।’ তার মতে, এ ঘটনায় ইরানের প্রতি যে সামান্য আস্থা অবশিষ্ট ছিল, তা-ও পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

সূত্র: আল–জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...