আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দূতাবাসের কাছাকাছি একটি ড্রোন সরাসরি আছড়ে পড়ে। একই সময় আরেকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামলার পর মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে একাধিক হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গ্রিন জোনের আল-রাশিদ হোটেলেও একটি ড্রোন আঘাত হেনেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন