পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

মার্কিন চাপের মুখে পশ্চিম তীরে ইসরাইলিদের অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে এ কথা জানায় বার্তা সংস্থা রয়টার্স ।

ইসরাইলের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই গড়ে ওঠা এসব ‘আউটপোস্টে’ সাধারণত অল্পসংখ্যক বসতি স্থাপনকারী ও অস্থায়ী রয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াই-নেট জানিয়েছে, প্রায় ১০০টি ‘আউটপোস্ট’ এই নির্দেশের আওতায় পড়তে পারে।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বসতিস্থাপনকারীদের সহিংসতার কঠোর সমালোচনা করে তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, ইসরাইলের সুপ্রিম কোর্ট তিন ফিলিস্তিনি পরিবারকে পশ্চিম তীরের জালুদ গ্রামে নিজেদের বাড়িতে নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ দিতে প্রতিরক্ষা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বসতি স্থাপনকারীদের হামলা ও ভয়ভীতির কারণে পরিবারগুলোকে তাদের বাড়ি ছাড়তে হয়েছিল।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন