ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জন্মদিনের ‘কেক ঢোকার ঘটনায়’ এসবির ৪ সদস্যকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১৮ আগস্ট এক আসামির পরিবারের সদস্যরা তার বাচ্চার জন্মদিন উপলক্ষে ট্রাইব্যুনালে কেক নিয়ে আসেন। কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারলে তাদের কেক কাটা থেকে বিরত রাখেন। ফলে কেক কাটার কোনো ঘটনা ঘটেনি।

তিনি জানান, এতো নিরাপত্তা থাকার পরেও আসামিপক্ষের জন্মদিনের কেক কিভাবে ট্রাইব্যুনালে ঢুকে, এ ঘটনার ব্যাখ্যা দিতে দায়িত্বরত পুলিশের স্পেশাল ব্রাঞ্চের চার সদস্যকে শোকজ করা হয়েছে।

এবিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের কোনো কার্যক্রম আমরা কন্ট্রোল ও দেখবাল করি না। তবে ট্রাইব্যুনালের সিকিউরিটির বিষয়ে আমরা কনসার্ন থাকি। আমাদের নোটিসে এসেছে যে এখানে কেক কাটা হয়েছে। আমরা সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করেন, তাদের নজরে এনেছি। ট্রাইব্যুনালের সিকিউরিটি আমরা বৃদ্ধির জন্য তাদের কাছে বলেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন