ইরানের জানিয়েছে, তারা দখলদার ইসরাইলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, 'অপারেশন ট্রু প্রমিস ৪' এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
ইরানের তাসনিম নিউজ দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে , ইরান “ইসরাইলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে”।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সেনাবাহিনী “আজ সকাল থেকে ড্রোন হামলা চালিয়ে ইসরাইলের জায়নবাদী সরকারের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে”।
সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

