আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দিতে পারে আমিরাত

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দিতে পারে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে নৌ-অভিযান জোরদারে ওয়াশিংটনের উদ্যোগে তারা অংশ নিতে পারে।

বিজ্ঞাপন

দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনলাইন আলোচনায় এ তথ্য জানান।

গারগাশ বলেন, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখা সবার দায়িত্ব। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত পরিকল্পনায় সম্মতি হয়নি, আলোচনা চলছে।

তিনি আরও উল্লেখ করেন, সংঘাত শেষে এমন একটি কাঠামো প্রয়োজন হবে, যাতে ইরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।

এর আগে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে আলোচনা করেছেন। ফরাসি অবস্থানকে তিনি ‘১০-এর মধ্যে ৮’ হিসেবে মূল্যায়ন করেন।

একই সঙ্গে ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ মোতায়েন করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...