‘সেনাবাহিনীতে কর্মরত ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা হত্যায় উস্কানি দেয়’ বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু

‘সেনাবাহিনীতে কর্মরত ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা হত্যায় উস্কানি দেয়’ বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু
ছবি: সংগৃহীত।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কট্টর ইহুদি দল ডেগেল হাতোরাহ-এর নেতা রাব্বি দভ ল্যান্ডোর সেনাবাহিনী নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। ওই রাব্বি বলেছিলেন যে সেনাবাহিনীতে কর্মরত ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা হত্যায় উস্কানি দেয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু রাব্বির বক্তব্যকে “বিস্ময়কর” বলে অভিহিত করেন।

নেতানিয়াহু বলেন, ‘ধর্মনিরপেক্ষ এবং হারেদি, উভয় ধরনের সৈন্যরাই ইসরাইল রাষ্ট্র, এর নাগরিক এবং সমগ্র ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য তাদের বাড়ি, কাজ এবং পরিবার ছেড়ে আসে এবং নিজেদের জীবন বিপন্ন করে।’

তিনি আরো বলেন, ‘তারা জনসাধারণেaর সকল অংশ এবং অবশ্যই তোরাহ জগতের কাছ থেকে গভীর প্রশংসা, কৃতজ্ঞতা এবং পূর্ণ সমর্থন পাওয়ার যোগ্য।’

এর আগে রোববার রাব্বি দভ ল্যান্ডো বলেন, ‘রাষ্ট্র যদি রাষ্ট্রের সম্মানের জন্য সৈন্য পাঠায় এবং তারা মানুষ হত্যা করে, সেটিও কি বৈধ? এটি মূলত হত্যা। তাই তারা হত্যায় প্ররোচনা দেয়। তারা শুধু আত্মরক্ষার জন্য নয়, রাষ্ট্রের মর্যাদা রক্ষার জন্যও যুদ্ধ করে।’

রাব্বির এই মন্তব্য ইসরাইলে সেনাবাহিনীতে হারেদি ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আলজাজিরার।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন