ইরানে ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠাল কাজাখস্তান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠাল কাজাখস্তান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পর তীব্র অর্থনৈতিক সংকটে থাকা ইরানে ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠিয়েছে কাজাখস্তান।

বিজ্ঞাপন

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানের প্রেসিডেন্টের নির্দেশে পাঠানো এই সহায়তার চালানে ছিল টিনজাত মাংস, চিনি, ময়দা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

সহায়তাগুলো সারাখস রেলস্টেশনে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ইরানে নিযুক্ত কাজাখ রাষ্ট্রদূত ওনতালাপ ওনালবায়েভ বলেন, “ইরান মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্বে কাজাখস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অংশীদারদের একটি।”

তিনি আরও বলেন, “কঠিন সময়ে প্রকৃত বন্ধুকেই চেনা যায়।”

এদিকে যুদ্ধজনিত অস্থিরতায় ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৫৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে গত বছরের তুলনায় খাদ্যপণ্যের দাম ১১৫ শতাংশের বেশি বেড়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন